জামায়াত আমিরের সঙ্গে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ

· Prothom Alo

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারত, পাকিস্তান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার ঢাকা সফররত এসব প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাঁর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে বিদেশি প্রতিনিধিরা শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় নিজ নিজ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

Visit milkshake.it.com for more information.

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি সাক্ষাৎ করেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতের ফেসবুক পেজে পোস্টে বলা হয়, হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এসব বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

এ সময় শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান।

Read full story at source